বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এই প্রক্রিয়ায় যত দেরি হবে, ততই রাজনৈতিক সংকট বাড়বে।
সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক হতে হবে এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কোনো অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্রের পথে বড় বাধা।
আমীর খসরু সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান এবং বলেন, “আগামীর সরকার হতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ।”

মন্তব্য করুন