রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে বুধবার (২৭ মে ২০২৫) সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত কিশোরের (বয়স আনুমানিক ১৫) দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. আব্দুর রাজ্জাক জানান, রক্তাক্ত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে রাত সাড়ে আটটায় হাসপাতালে নেওয়া হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

Facebook Comments Box