ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, সরকার অবিলম্বে শপথের ব্যবস্থা না করলে, ঢাকার ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবেন।
মঙ্গলবার (৩ জুন) গুলিস্তানে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, নগর ভবন ঢাকাবাসী চালাবে—কোনো প্রশাসক বা বহিরাগত উপদেষ্টা নয়।
সরকারের টালবাহানায় জনগণের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ঈদ সামনে রেখে জনদুর্ভোগ এড়াতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলেও ঈদের পর ‘দুর্বার আন্দোলনের’ হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য করুন