পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিরান (৩২) নামে এক যুবককে কুপিয়ে তার ডান হাতের কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে এ হামলায় মিরানের বাম হাত ও শরীরের বিভিন্ন অংশেও গুরুতর জখম হয়। স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে যায়। মিরানকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে এখনো লিখিত অভিযোগ পায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন