ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে মন্তব্য করে বলেন, “বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মেরে ফেলা হয়েছে।”
মঙ্গলবার (১ জুলাই) গুলশান হামলার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জঙ্গি থাকলে জঙ্গি নিয়ে ভাববো। এখন ছিনতাই ঠেকানোই বড় চ্যালেঞ্জ।”
২০১৬ সালের এই দিনে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হন। দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস, যদিও বাংলাদেশের গোয়েন্দারা দাবি করেন, হামলার পেছনে দেশীয় সংগঠন ‘নব্য জেএমবি’ জড়িত ছিল।
তবে সরকারের পরিবর্তনের পর এবার পুলিশের ভেতর থেকেও এসব হামলার সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ডিএমপি কমিশনার স্পষ্ট ভাষায় কোনো জঙ্গির অস্তিত্ব অস্বীকার করে বলেন, “পেটের দায়ে মানুষ ছিনতাই করে—জঙ্গি নয়।”
অন্যদিকে এবার হোলি আর্টিজান স্মরণে কোনো আনুষ্ঠানিকতা নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া উপকমিশনার তালেবুর রহমান।

মন্তব্য করুন