চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ২৮ জুন থেকে সারাদেশে কর্মকর্তারা কর্মবিরতিতে যান। যদিও পরে কর্মসূচি প্রত্যাহার করা হয়, কিন্তু এসময় উপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। জাকির হোসেনও সেই তালিকায় যুক্ত হলেন।
এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন, ‘সঠিকভাবে দায়িত্ব পালন করলে কারও সমস্যা হওয়ার কথা নয়।’ কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করায় সরকার রাজস্ব ক্ষতির আশঙ্কা করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন