স্বজনরা এবার ঘরে বসেই অনলাইনে কারাবন্দিদের জন্য টাকা পাঠাতে পারবেন—ই-মানি কোম্পানির সহায়তায় এই সুবিধা চালু করছে কারা অধিদপ্তর। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, এ উদ্যোগে কারাগারে অবৈধ লেনদেন বন্ধ হবে এবং অর্থ লেনদেনে আসবে স্বচ্ছতা ও নিরাপত্তা। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ) মাধ্যমে নির্ধারিত পরিমাণ অর্থ পাঠানো যাবে সরাসরি বন্দিদের প্রি-পেইড কার্ডে। বর্তমানে দেশের ৬৮টি কারাগারে প্রায় ৭৫ হাজার বন্দি রয়েছে, যাদের জন্য এতদিন স্বশরীরে উপস্থিত হয়ে অর্থ পাঠাতে হতো স্বজনদের। নতুন এই ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box