১৩ জুলাই ২০২৫ থেকে সারাদেশে চিরুনি অভিযান শুরু করেছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। খুন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক চোরাচালান, নারী নির্যাতনসহ সবধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন উপলক্ষে পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ হবে। তবে ভোটের নির্ধারিত তারিখ সরকার পরে জানাবে। মিটফোর্ড হত্যাকাণ্ডকে তিনি দুঃখজনক ও অসভ্য আচরণ হিসেবে বর্ণনা করেন।

সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার চাইছে জনগণের সহায়তায় একটি নিরাপদ ও স্থিতিশীল সামাজিক পরিবেশ নিশ্চিত করতে।

Facebook Comments Box