গাজীপুরে চাঁদাবাজি বিষয়ে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টা পর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে থাকার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box