মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাস্থ্য কমপ্লেক্স স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নিত হয়। হাসপাতালটি প্রায় ৩ লাখ বাসিন্দার একমাএ চিকিৎসা ভরসা এই হাসপাতাল।

চিকিৎসক সহ পর্যপ্ত লোকবল না থাকায় যথাযথ সেবা পাচ্ছে না রোগীরা। এই হাসপাতালে ২৬ জন চিকিৎসক বিপরীতে কর্মরত আছে মাএ ৫ জন অথচ বহির্বিভাগ সেবা নিতে আসে শত শত রোগী। এসে তাদের চিকিৎসক কম থাকায় সব রোগের চিকিৎসা নিতে পারছে না। অনেকের বক্তব্য বাচ্চাদের চিকিৎসা নিতে এসে থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

হসপিটালে নির্ধারিত বেড থাকলে ও রোগীর সংখ্যা বেশি হওয়ায় ভতি থাকতে হয় হসপিটালের মেঝেতে। তবে মহিলা ও শিশু ওয়াডে ৩ জন নার্স থাকায় রোগীদের চিকিৎসা দিতে জটিলতা তৈরি হচ্ছে।

চিকিৎসক ও জনবল সংকট থাকাই অপরেশন থিয়েটার বন্ধ আছে। হসপিটালে আছে ওষুধ সংকট ও জেনেরেটর নষ্ট থাকায় বিদ্যুৎ বন্ধ হলে রোগীরা অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। এতে চিকিৎসা নিতে আসা অনেক রোগীরা কাংখিত সেবা না পাওয়ায় হ্মোভ জানায়।

চিকিৎসক বলছেন কম লোকবল দিয়ে বিপুল সংখক রোগীর চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে তারা ডাঃ মাসুদুর রহমান বলেন, আমরা মাএ ৫ জন মেডিকেল অফিসার মিলে বহি বভাগ, আন্ত বিভাগ, জরুরি বিভাগ সেবা কার্যক্রম পরিচালিত করছি। এতে রোগীরা এসে অপেক্ষা মান সময় বেশি লাগছে। এতে রোগীরা অসন্তোষ প্রকাশ করছে। আমরা ৫ জন মিলে চেষ্টা করছি রোগীদের সঠিক সেবা প্রদান করা কায্যক্রম চালাছি।

সিভিল সার্জন এ কে এম আবু সাঈদ বলেন, ডাক্তার নিয়োগ প্রক্রিয়া আছে নিয়োগ হলে ভোগান্তি অনেক কম হবে। আর অপারেশন থিয়েটার গাইনি ডাক্তার না থাকায় চালু করা সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তা জানানো হয়েছে শীষই ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box