ভোলায় নৌবাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে ভোলা সদর ও বোরহানউদ্দিন পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী সূত্র আজ বিকালে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকালে ভোলা পৌর এলাকার মহাজনপট্টি, সার্কুলার রোডের একটি একতলা ভবনে অভিযান চালায় নৌবাহিনীর একটি টিম। এ সময় বি শামস এন্টারপ্রাইজ কোম্পানির, কল্যানী ডিস্ট্রিবিউশন এর শুল্ক ফাঁকি দেওয়া প্রায় ৬ লক্ষ ৬৬ হাজার ২৮৫ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের (ওসাকা, টি-২০ ওয়েল ফিল্টার, ৫০/৫০ ও ব্লাক) সিগারেট জব্দ করা হয়।

এছাড়াও বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার সংলগ্ন ব্রীজের পার্শ্ববর্তী একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের প্রায় ৬৫ হাজার ৫৭০ টাকা মূল্যের একই ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নিবাহী ম্যাজিষ্টেট মো: জিয়াউল হক,নৌ বাহিনী সাব লেফটেন্যান্ট সাকলাইন মাহমুদ অনিন্দ্যসহ অন্যান্যরা।
জব্দকৃত সিগারেট স্থানীয় থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

Facebook Comments Box