খুলনা নগরীর হেলাতলা মোড়ে মহররমের সেহেরাম অনুষ্ঠানের নামে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে একদল লোক গরু ও রান্নার সরঞ্জাম নিয়ে এলাকায় উপস্থিত হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। আয়োজকরা প্রথমে এটিকে ধর্মীয় অনুষ্ঠান দাবি করলেও বিএনপি নেতারা অভিযোগ করেন, এটি আসলে ১৫ আগস্টের প্রস্তুতি ছিল।

খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ দাবি করেন, “মহররম দুই মাস আগেই শেষ হয়েছে। আওয়ামী লীগ ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের জন্য এই ফন্দি করেছিল।” অন্যদিকে পুলিশ জানায়, এটি সেহেরামের প্রস্তুতি ছিল, তবে সংবেদনশীল এলাকায় গরু জবাই নিষিদ্ধ হওয়ায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও কয়েকজনকে পুলিশে সোপর্দ করা হয়। তবে পুলিশ দাবি করে, কাউকে গ্রেফতার করা হয়নি। বিএনপি নেতারা এই ঘটনাকে আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত প্রচেষ্টা বলে মনে করছেন।

Facebook Comments Box