ঢাকার কেরানীগঞ্জে রবিবার যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ইমরুল আমিন মুর্শেদকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুত গ্রামের নুরুল আমিন শান্তির ছেলে।

অভিযান কমান্ডার জানিয়েছেন, মুর্শেদ ২০২৩ সালের একটি মাদক মামলায় আদালত থেকে সাজাপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, যৌথবাহিনীর অভিযানের পর মুর্শেদ পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box