সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ভাইরাল ছবিটি আসল নয়—এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এ তথ্য নিশ্চিত করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

রবিবার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, হোটেল রুমে ধারণ করা হয়েছে বলে প্রচারিত ছবিটি আসলে এআই-জেনারেটেড। তদন্তে দেখা গেছে, দুটি ভিন্ন ছবিকে ব্যবহার করে কৃত্রিমভাবে এই ছবি তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার তাদের তুলনামূলক বিশ্লেষণে আরও অসঙ্গতির প্রমাণ পেয়েছে। যেমন—ভাইরাল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল অসম্পূর্ণ ও বিকৃতভাবে ফুটে উঠেছে, যা স্পষ্টতই এআই প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে হয়েছে।

সংস্থাটির দাবি, এ ধরনের ভুয়া ছবি তৈরি ও প্রচার জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। তাই অনলাইনে প্রচারিত যেকোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার পরামর্শ দিয়েছে তারা।

Facebook Comments Box