সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে পৌছাতে দেরী করায় চার জেলেকে বেধরক মারধর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় আলীপুর মৎস্য বাজারে আল-আমিনে আরতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় গুরুতর আহত হেলাল হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। অপর তিন জেলে সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুলের আবস্থার অবনতি হওয়ায় কুয়াকাটা ২০ শয্যা বিশস্ট হাসপাতালে উন্নত চিকিৎসার শেষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে। নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের পুত্র।

নিহত ও আহতের আত্নীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে আসতে দেরী করায় বুধবার বৃহস্পতিবার রাত ১০ টায় আল-আমিনের মাছের গদিতে উপস্থিত পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার তামান্না নামের ট্রলার মালিক মন্টু ব্যাপক মারধর করে। মারধরে অসুস্থ তিন জেলেকে নিয়ে সাগরে বের হয় ট্রলার। কিছুদূর যাওয়ায় পর অসুস্থ জেলেদের আবস্থার অবনতি হলে ফিরে আসে ট্রলার। শুক্রবার বেলা সাড়ে বারোটায় তাদের নিয়ে যাওয়া হয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক জেলে হেলাল হাওলাদারকে মৃত্যু ঘোষনা করে। সংগীয় অপর তিন জেলে বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য হেলালের লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মামলার রুজু করা হবে।

Facebook Comments Box