ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫ — গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন।

রোববার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডাক্তারের পরামর্শে নুরুল হক নুর সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।”

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে নুরের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

 

Facebook Comments Box