২৩ সেপ্টেম্বর, নিউইয়র্ক — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয়। মিজানুর রহমানের বাড়ি সিলেটে বলে জানা গেছে।
এর আগে সোমবার দুপুরে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি ও এনসিপির নেতাদের ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা।
এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদে আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরে পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
সূত্র: নিউইয়র্ক পুলিশ ও দলীয় সূত্র।

মন্তব্য করুন