নিউইয়র্ক, মঙ্গলবার দুপুর — জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতারা বিমানবন্দরে প্রতিবাদের মুখে পড়লেও জামায়াত–শিবির নেতাকর্মীদের নিরাপত্তা বলয়ে রক্ষা পান।
ড. ইউনূসের সফরসঙ্গী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, ডা. তাহের, আখতার হোসেন ও তাসনিম জারা। JFK বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা স্লোগান ও কটূক্তি করেন।
এনসিপির আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অন্যদিকে জামায়াত–শিবির নেতাকর্মীরা ডা. তাহেরকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে ছাত্রশিবিরের সাবেক নেতা মারুফ হোসেনের নেতৃত্বে ফখরুলদের নিরাপদে গাড়িতে পৌঁছে দেওয়া হয়।
“জামায়াত–শিবিরের সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা এসময় ফখরুলদের প্রাণরক্ষা করেছে” বললেন পিনাকী ভট্টাচার্য।
সাংবাদিকরা বলছেন, দেশের বাইরে জামায়াত–শিবিরের সংগঠন এখনও সক্রিয়, যেখানে বিএনপি দায়িত্বহীন অবস্থায় ছিল।

মন্তব্য করুন