রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, “নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করে না।”

তিনি বলেন, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে শান্তিপূর্ণ। জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো বিষয়ে সতর্ক করে ফখরুল বলেন, “কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করা জরুরি।”

সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, “বিএনপির ৩১ দফায় সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই অন্তর্ভুক্ত রয়েছে। যেসব বিষয়ে একমত নয়, সেগুলো ইশতেহারে যুক্ত করে জনগণের সামনে যেতে হবে।”

তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান, “গঠনমূলক মতপার্থক্য থাকলেও তা ইশতেহারে তুলে ধরে জনগণের রায় নেওয়াই গণতন্ত্রের পথ।”

Facebook Comments Box