ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট।

জানা গেছে, কার্গো ভিলেজের সংশ্লিষ্ট অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য সংরক্ষণ করা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে প্রধান কার্যক্রমে কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

Facebook Comments Box