ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার): রাজধানীর রমনা থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লাগে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়ির কাজ চলাকালে ব্যাটারির সংযোগ এক হয়ে যায়। এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও বলেন, গাড়ির মিস্ত্রির ভুলেই এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন সীমিত পরিসরে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর থানার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ জানিয়েছে, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, কোনও নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়।

মন্তব্য করুন