ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দুর্বৃত্তদের আগুনে একটি কাভার্ড ভ্যান সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রাত আটটার দিকে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যান। পরে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ভ্যানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করেই এ ধরনের নাশকতা ঘটানো হচ্ছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।”
আগুনে ভ্যানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন