মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় রবিবার রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রথম বিস্ফোরণ ঘটে রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে। কয়েক মিনিট পর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর বাসস্ট্যান্ড এলাকায় জনমনে ভীতি সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের নাশকতা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box