ঢাকা, ২১ নভেম্বর:
রাজধানীর কাজিপাড়া থেকে শেওড়াপাড়া যাওয়ার মাঝপথে মেট্রোরেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাফরুল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকি মূল্যায়ন করে এবং নিরাপদে ককটেল দুটি সরিয়ে ফেলে। পরে সেগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন