রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো ট্রেনের ছাদে দুইজন যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুইজন যাত্রী ছাদে উঠে পড়লে কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে ট্রেন থামিয়ে দেয়। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।
এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে ঠিক কতক্ষণ চলাচল বন্ধ থাকবে তা তিনি তখন জানাতে পারেননি।
এ ঘটনায় মেট্রোরেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন