সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং। একই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

গত ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ ঘটনাটি ছিল অষ্টমবারের মতো।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে সচেতনতা ও প্রস্তুতি জরুরি। তারা মনে করেন, বিল্ডিং কোড মানা এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করলে প্রাণহানি ও ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

Facebook Comments Box