অন্তর্বর্তীকালীন সরকার বুধবার (৪ ডিসেম্বর) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে পৃথকভাবে জারি বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের নিয়ম-রীতি অনুসারে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করতে অনুরোধ জানানো হচ্ছে।
একই সঙ্গে দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছে সরকার।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
রাজনৈতিক বিশ্লেষকরা এ আহ্বানকে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন