টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়নে নিখোঁজের ৪০ দিন পর উদ্ধার হওয়া অটোচালক রাশেদুল হাসানের (২০) পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি পানিয়াবান্দা গ্রামে নিহতের বাড়িতে যান এবং শোকাতুর স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মায়ের আহাজারিতে এ সময় এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। সদর আসনের এই দলীয় প্রার্থী খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এমন নৃশংস অপরাধের সঙ্গে জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার কথা জানান তিনি।

উল্লেখ্য, মোহাম্মদ মফি মিয়ার ছেলে রাশেদুল গত ৪ জানুয়ারি কঙ্কালসার অবস্থায় উদ্ধার হন। উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন।

Facebook Comments Box