চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের বাজারমূল্যের ভিত্তিতে এই হার চূড়ান্ত করা হয়েছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, সামর্থ্যবানরা নিজ নিজ পছন্দ অনুযায়ী উল্লিখিত পণ্যের যেকোনো একটির বাজারমূল্য হিসেবে ফিতরা আদায় করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর বাজারমূল্যের পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে ফিতরার হারে সমন্বয় করা হয়েছে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box