বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাণিজ্যমন্ত্রী জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
শরীয়তপুর উপজেলার চেয়ারম্যান মোবারক আলী শিকদার, রংপুর জেলার গংগাচরা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমীন, রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ আওয়ামীলীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন