ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমে ফ্রি তে কল করে যোগাযোগ করুন প্রিয়জনদের সাথে। বিমানবন্দরে নামার পর আমাদের দরকার পড়ে বিমানবন্দরে রিসিভ করতে আসে প্রিয়জনদের সাথে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা। কিন্তু সে সময় দেখা যায় অনেকের নানা ধরনের বিপত্তি। যেমন কারো সিম থাকে না বা সিম থাকলে টাকা থাকে না আবার দুটোই আছে কিন্তু মোবাইলের চার্জ নেই। এমতাবস্থায় কি করবেন? সে জন্য বিমানবন্দরের কর্তৃপক্ষ থেকে ফ্রী টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য। ইমিগ্রেশন পাড় হওয়ার পরই রয়েছে এই টেলিফোন বুথটি। এখানে প্রয়োজনের সময় প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন বিনামূল্যে। তা ছাড়া বিমানবন্দরে যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে সেখান থেকে পাসপোর্টের মাধ্যমেও সিম ক্রয় করতে পারবেন, ভোটার আইডি কার্ড লাগবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন