১০৩নং আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন ও মেধাবি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি এ বনভোজন চলে। পরে বিকেলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহন মিঞা, শরীয়তপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, ১০৩নং আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্কাচ আলী মুন্সী, সদস্য নাজমা বেগম, রিনা বেগম, সাফিয়া বেগম, আব্দুর রাজ্জাক শেখ, প্রধান শিক্ষক কামরুজ্জামান পলাশ, সহকারী শিক্ষক নার্গিস আক্তার, নুরুন্নাহার সীমু, সেলিনা আক্তার, আব্দুর রাজ্জাকসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১০৩নং আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান পলাশ বলেন, পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের বিনোদন প্রয়োজন রয়েছে। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়া ভালো হয়, মন মানষিকতা ভালো থাকে। তাই প্রতিবছর বনভোজন ও আনন্দের আয়োজন করা হয়। আর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হলে বিদ্যালয়ে উপস্থিতির আগ্রহটা বাড়ে।
Facebook Comments Box

মন্তব্য করুন