র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৯ অক্টোবর বুধবার আনুমানিক রাত ১০ টা ১৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন পালং স্কুল সড়কস্থ স্বাধীন সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাসুদেব পাল (২৫), পিতাঃ নিমাই পাল, সাং-উত্তর মশুরা, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন