ডিগ্রী প্রথমবর্ষ পরীক্ষায় শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে প্রশাসনের হাতে ধরা পড়ে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গত ১১ ডিসেম্বর বুধবার সরকারি গোলাম হায়দার মহিলা কলেজে ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার হলরুমে পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডিগ্রী প্রথমবর্ষ পরীক্ষায় শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী শরীয়তপুর সরকারী কলেজের ছাত্র হিসেবে একাদশ শ্রেণীর ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে। যার রোল নং ৯১৮৫৫৬৪। সোহাগ বেপারী অসুস্থ্য দেখিয়ে শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ কেন্দ্রের ২০১ নং কক্ষে বুধবার দর্শণ পরীক্ষায় বেডসিটে একা পরীক্ষা দেয়ার সুযোগ নেয়। সেখানে সে পরীক্ষা না দিয়ে তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে প্রক্সি দিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ পরিদর্শণে গিয়ে পরীক্ষার্থী সোহাগ বেপারীকে না পেয়ে তার পরিবর্তে বহিরাগত শরীয়তপুর সদর উপজেলার চরপাতানিধি গ্রামের আঃ জলিল হাওলাদারের ছেলে হাসেম হাওলাদার(২৪) পরীক্ষা দিতে দেখে। এ সময় নির্বাহী কর্মকর্তা তাকে নাম ঠিকানা জানতে চাইলে সে সোহাগ বেপারী বলে পরিচয় দেয়। এ সময় কাগজ পত্র ও প্রবেশপত্রের ছবির সাথে মিল না থাকায় হাসেম হাওলাদারকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় সোহাগ বেপারীকে পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে শরীয়তপুর সরকারী কলেজের সাবেক ভিপি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আঃ সালাম বলেন, অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি করার কারনে আজ এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।
জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসীন মাদবর বলেন, ছাত্রলীগ কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া দরকার।
শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম বলেন, শরীয়তপুর সরকারী কলেজের ছাত্র সোহাগ বেপারীর পরিবর্তে হাসেম হাওলাদার নামে এক যুবক পক্সি পরীক্ষা দেয়। প্রথমে আমাদের কলেজের অফিস সহায়ক বিষয়টি জানার পর আমাকে জানায়। আমি প্রশাসনকে অবহিত করি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে ধরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, একাডেমী ভবনের বাইরে বসে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাসেম হাওলাদার নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন