এলজিএসপি-৩ এর আওতায় শরীয়তপুর সদর উপজেলাধীন রুদ্রকর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চররোসন্ধির হতদরিদ্র মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
৮ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, জেলা ফ্যাসিলিটেটর রোকনুজ্জামান, সহকারী কমিশনার(শিক্ষা) মাহমুদ আল হাসান ও রুদ্রকর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন