এক্সিম ব্যাংক শরীয়তপুর শাখা ও এপেক্স ক্লাব অব শরীয়তপুরের যৌথ উদ্যোগে দরিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পালং মধ্য বাজারস্থ এক্সিম ব্যাংক শরীয়তপুর শাখা কার্যালয়ে ব্যাংকের এসএডিপি ও ব্যবস্থাপক চৌধুরী সোহেল রানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক মোল্লা ও এপেক্স ক্লাব অব শরীয়তপুরের প্রেসিডেন্ট উৎপল কান্তি সাহা।
অতিথিগণ উপস্থিত সুধী জনের উদ্দেশ্যে বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিত্তবানরা দাড়ায় তাহলে সুবিধা বঞ্চিতদের অনেক দুঃখ-কষ্ট কমিয়ে আনা সম্ভব।

Facebook Comments Box