মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে ইন্টারনেট, ফেসবুক আইডি ও পেজের নিরাপত্তা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। একইসাথে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ে তাদের ভূমিকা সংক্রান্তে সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আদনান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও সকল ইউনিটের ফেসবুক পেজ অপারেটরগণ।
এ ঢাকা রেঞ্জের মিডিয়া শাখার ইনচার্জ এসআই হাফিজুর রহমান কর্মশালায় ফেসবুকের বিভিন্ন নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।
সভাপতি হিসেবে পুলিশ সুপার বলেন, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ফেইসবুক আইডি ও পেইজ ব্যবহার করি, তারা সতর্কতার সহিত এটা ব্যবহার করবো। যেন কোন ধরনের সমস্যা না হয়।

Facebook Comments Box