শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুজ্জামান খান নির্বাচিত হয়েছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখোর পরিবেশে ব্যালটের মাধ্যমে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের এ দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন ও শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।

তাদের থেকে জানা যায়, অত‍্যন্ত শান্ত, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশনের ২৩ জন সংবাদকর্মী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ ১৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছে ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিটিভি ও সময় টিভির সাংবাদিক মফিজুর রহমান রিপন পেয়েছে ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের সাংবাদিক শহিদুজ্জামান খান ১৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক মনির হোসেন সাজিদ ১০ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে মোহনা টিভির সাংবাদিক মাহবুবুর রহমান ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক নুরুল আমিন রবিন ১১ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে ১২ ভোট পেয়ে গাজী টিভির সাংবাদিক মানিক মোল্যা নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সাংবাদিক বিএম ইশ্রাৃফিল ১১ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে আরটিভি সাংবাদিক ইব্রাহীম হোসাইন ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির সাংবাদিক জামাল হোসেন পেয়েছেন ৮ ভোট। দপ্তর সম্পাদক পদে মাইটিভির সাংবাদিক এবিএম মামুন ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব শিকদার পেয়েছে ৮ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক রতন মাহমুদ ১৭ ভোট,মাছরাঙা টিভির কবিরুজ্জামান ১০ ভোট ও বাংলা টিভির নয়ন দাস ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

Facebook Comments Box