শরীয়তপুর সদর পৌরসভা ৩ নং ওয়ার্ডের, পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে, স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে ২’শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন পারুল আক্তার(৩২), রানা বেপারী (৩৫) ও রাজিব হাওলাদার (২১)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শরীয়তপুর সদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম কোটাপাড়া এলাকার রানা বেপারীর বাড়িতে, মাদকদ্রব্য গাজা বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে, পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ মুরাদ, কনস্টেবল ছোটন রানা, আনিচ, ইমদাদ, ইখতিয়ার, হামিদা খাতুনসহ পুলিশের একটি টিম অভিযানে যায়।
অভিযান চলাকালীন সময় তল্লাশি করে, পশ্চিম কোটাপাড়া এলাকার রানা বেপারীর স্ত্রী পারুল আক্তারের কার্ডিগান সুয়াটারের পকেট থেকে ১’শ গ্রাম গাঁজা, রানা বেপারীর জ্যাকেটের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা ও খিলগাঁও এলাকার আজিজুল হাওলাদারের ছেলে রাজীব হাওলাদারের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রানা বেপারী ও পারুল আক্তার স্বামী-স্ত্রী।
পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে ২’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামি রানা বেপারী ও রাজীব হাওলাদারের বিরুদ্ধে পালং মডেল থানায় ২০১৯ সালের ও মাদক মামলা রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন