মুজিববর্ষের অঙ্গীকার পূরণকল্পে শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে আমাদের সকল কাজ সঠিকভাবে করতে হবে। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে দেশ হবে মধ্যম আয়ের দেশ। আর ২০৪১ সালের মধ্যে হবে উন্নয়নশীল দেশ।
জেলা প্রশাসক আরও বলেন, সারাদেশের ন্যায় আমাদের শরীয়তপুর জেলায়ও সরকারের ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। এ সকল উন্নয়ন কর্মকান্ডের গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বিশেষ করে এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর, সড়ক জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের দৃষ্টি আকর্ষন করে বলেন কাজের গুনগত মান নিশ্চিতের পাশাপাশি দ্রুত সঠিক সময়ে যাতে কাজ গুলো বাস্তবায়িত হয় সে বিষয়ে আন্তরিকতার সাথে নজর রাখতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন উল হাসান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ্ আল মুরাদ, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমারত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box