পদ্মা নদীর ভাঙন রোধে বাধের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালে পদ্মার ভাঙনে ৫ হাজার পরিবার গৃহহীন হয়েছিল। গেল বছর পদ্মা নদীর ভাঙন আমরা ঠেকাতে পেরেছি। বর্ষা মৌসুমের শেষের দিকে ১০টি বাড়ি আকর্শিকভাবে ভাঙনের কবলে পরেছিল।

এ বছর নদী ভরাট করে ওই জমি ভাঙন কবলিত দের মাঝে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ভাঙন রোধে নড়িয়াসহ জেলায় নতুন আরো দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাতে পদ্মা পারের মানুষ ভাঙনের কবলে পরে ভিটে বাড়ি না হারায়। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে নড়িয়া জাজিরা সড়কের নড়িয়া পৌরসভা বাজার অংশের ৩৯০ মিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ এসব কথা বলেন। সড়কটি নির্মাণে কোটি ৪৯ লাখ টাকা ব্যায় নির্ধারন করা হয়েছে।

এর আগে তিনি পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর এলজি ইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজি, ন‌ড়িয়া উপজেলা প্রকৌশলী মো.শাহবউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হা‌জি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান খোকন, ন‌ড়িয়া পৌরসভার মেয়র শ‌হিদুল ইসলাম বাবু রা‌ড়ীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

Facebook Comments Box