শরীয়তপুর সদর উপজেলার ১৭ জন করোনা রোগিকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৯৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভেদরগঞ্জের ডি এম খালি ইউনিয়নে ০১ জন, নড়িয়া পৌরসভায় একজন ও সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ০১ এবং সদর পৌরসভায় একজনসহ মোট ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬৮ জনে।

রবিবার ০৭ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৩৬৪ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানিক আইসোলেশনে ০২ জন (সদর হাসপাতাল)।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় নতুন দুইজনসহ মোট আক্রান্ত ৪৭ জন ও সুস্থ ২৯ জন। জাজিরা উপজেলায় আক্রান্ত ৩৩ জন, সুস্থ ১৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় নতুন একজনসহ মোট আক্রান্ত ২২ জন, সুস্থ ১৫ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় নতুন একজনসহ মোট আক্রান্ত ২৪ জন ও সুস্থ ৭ জন। গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ১৪ জন, সুস্থ ২ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ২৮ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।

Facebook Comments Box