শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে বানভাসি বন‍্যাদূর্গত প্রায় ১’হাজার ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিকদার গ্রুপ।
সিকদার গ্রূপ-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক সিকদার-এর উদ্যোগে রবিবার ৯ আগষ্ট থেকে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বিপর্যস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

সিকদার গ্রূপ ও ন্যাশনাল ব্যাংকের এক ঝাক স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, চিড়া, আলু, পিয়াজ, সোয়াবিন, সাবান, গুড় ও লবণ।

স্বেচ্ছাসেবী কর্মীদের নেতৃত্বদানকারী ন‍্যাশনাল ব‍্যাংকের আঞ্চলিক ব‍্যবস্থাপক এসকেন্দার আলী বলেন, বিভিন্ন দূর্গত মানুষের জন‍্য সিকদার গ্রূপ-এর চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তার পরিবার সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবং এই প্রচেষ্টা সিকদার গ্রূপ আজীবন অব্যহত রাখবেন। এ পর্যায়ে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে ১’হাজার ব‍্যাক্তির মাঝে ত্রাণ বিতরণ করা হবে। সিকদার গ্রূপ সবসময় বন‍্যাদূর্গত সর্বহারা মানুষের জন্য পাশে দাড়ায়। সবশেষে তিনি সিকদার পরিবারের সুস্থতার জন‍্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ত্রাণ কার্যক্রম বিষয়ে সিকদার পরিবারের সদস্য জয়নুল হক সিকদারের সুযোগ্য কণ্যা পারভীন হক সিকদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন দূর্গত মানুষের জন‍্য সিকদার গ্রূপ সবসময় সর্বদাই অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবং এই প্রচেষ্টা সিকদার গ্রূপ আজীবন অব্যহত রাখবেন। তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকবে। দেশে বর্তমানে করোনা ও বন‍্যা দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশ ও দশের চিন্তা করেন বলেই এখনো দেশ ভালো আছে। এরপর পারভীন হক সিকদার এমপি করোনা ও বন‍্যা দুর্যোগে তার অবদানের কথা তুলে ধরেন।

Facebook Comments Box