ভেদরগঞ্জ উপজেলার ছওগাও ইউনিয়নের বন‍্যা দুর্গতদের মাঝে ‘বে-গ্রূপ’ এর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করলেন পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব সাবেদুর রহমান খোকা সিকদার।

বে-গ্রুপের সৌজন্যে শরীয়তপুরের ছয়গাঁও ইউনিয়নে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৬’শ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার উপস্থিত থেকে রোববার ১৬ আগস্ট বেলা সাড়ে ১২ টায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার ভোজ্যতেল।

ছওগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফি রাড়ী ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুসসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠণের নেতৃবৃন্দ।

Facebook Comments Box