শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ ২০২১ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২১ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, জেলা পর্যায়ে কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলে যথাযোগ্য মর্যাদায় দিবস দুইটি উদ্যাপনের লক্ষ্যে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box