দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধকল্পে রবিবার (৭ মার্চ) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ও ভেদরগঞ্জ বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের মনিটরিং টিম।
অভিযানে খাবার হোটেল, রেস্টুরেন্ট, ঔষধের দোকান ও খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্যে ক্ষতিকর রঙ ও কেমিক্যাল ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়সহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন