৮ মার্চ সকাল ১০ টায় এফডিসি’র স্টুডিওতে অনুষ্ঠিত হয় গর্বিত মায়ের গর্বিত সন্তানদ্বয়ের এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারনে সম্মতিহীন অন্তরঙ্গ সম্পর্ক নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি করছে” বিষয়ের উপর শরীয়তপুর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ঢাকা সিটি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
এ প্রতিযোগিতায় শরীয়তপুর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষে এডভোকেট মাসুদুর রহমান ও সুফিয়া রহমানের এর গর্বিত কন্যা হৃদিতা রহমান এবং ডাঃ মনিরুল ইসলাম ও আসমা আক্তারের গর্বিত কন্যা মৌমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
হৃদিতা রহমান প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা। এজন্য প্রতিক্ষন ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর শাখার পক্ষ থেকে হৃদিতা রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নারী দিবসে হৃদিতা রহমান এ সাফল্য অর্জন করায় শরীয়তপুরবাসি গর্বিত।

মন্তব্য করুন