গোসাইরহাট থানা বার্ষিক পরিদর্শণ করেছেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা বার্ষিক পরিদর্শণে যান তিনি। এ সময় পুলিশ সুপার থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ মোল্লা সোহেব আলী সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন