১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শরীয়তপুর জেলা প্রশাসন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনের শীর্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলণ, সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকাননে বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টা ৩০ মিনিটে ১ম থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন প্রতিযোগিতা (৩টি গ্রুপে), সকাল ৯ টা ৪৫ মিনিটে ৩য় থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা (৩টি গ্রুপে), সকাল ১০ টায় শিশু থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা (২টি গ্রুপে), সকাল ১০ টা ৩০ মিনিটে ৩য় থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বেলা ১১ টায় ৩য় থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু সম্পর্কিত সঙ্গীত প্রতিযোগিতা (৩ টি গ্রুপে), বেলা ১১ টা ৩০ মিনিটে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বাদ জোহর এবং সুবিধামত সময়ে কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদ এবং কেন্দ্রীয় মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও বিশেষ প্রার্থণা, বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার/জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স/ মনোহর বাজার, শরীয়তপুরে স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণ, দিনব্যাপী জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে আলোকসজ্জা, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে নির্মিত ‘মুজিব মঞ্চে’ আলোচনা সভা, একই স্থানে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সবশেষে একই স্থানে রাত ৭ টা ৩০ মিনিটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঢাকার ব্যান্ড জলের গান অনুষ্ঠান।

Facebook Comments Box