শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। রবিবার (২৮ মার্চ) দুপুর ২ টায় ভেদরগঞ্জ থানা পরিদর্শণে যান তিনি। এ সময় থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।

পরিদর্শণকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবিএম রশীদুল বারী সহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box